দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

২০০৯ সাল থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের আমলে সংঘটিত গুম, খুন, অপহরণ, বিচারবহির্ভূত হত্যা ও রাজনৈতিক নির্যাতনের মতো মানবতাবিরোধী অপরাধ এবং এসব অপরাধে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে সংশ্লিষ্ট জেলাগুলোতে গণশুনানির উদ্যোগ নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন ও তদন্ত সংস্থা।
এ লক্ষ্যে প্রসিকিউশন ও তদন্ত সংস্থার একটি ঊর্ধ্বতন দল সংশ্লিষ্ট জেলাগুলোতে গণশুনানি আয়োজনের উদ্যোগ নিয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, নির্যাতিত রাজনৈতিক দলের প্রতিনিধি, আহত-নিহত ও ভিকটিম পরিবারের সদস্য, প্রেস ক্লাবের সদস্য, সুশীল সমাজের প্রতিনিধি, ছাত্র-জনতা এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে এসব গণশুনানি অনুষ্ঠিত হবে। এ আয়োজনের বিষয়ে বাংলাদেশ সরকার সার্বিক সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছে।
গণশুনানির আগে প্রতিটি জেলার সংশ্লিষ্ট উপজেলাগুলোতে সরকারি ব্যবস্থাপনায় মাইকিং এবং বিভিন্ন গণমাধ্যমে প্রচার-প্রচারণার ব্যবস্থা নেওয়া হবে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।
এছাড়া সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের যৌথ সমন্বয়ে গণশুনানি আয়োজন এবং আহত-নিহত ভিকটিম পরিবারগুলোকে এ বিষয়ে অবহিত করার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
চিফ প্রসিকিউটরের কার্যালয় থেকে পাঠানো চিঠির অনুলিপি স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের সচিব, পুলিশের মহাপরিদর্শক, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার সমন্বয়ক এবং সংশ্লিষ্ট দুই মন্ত্রণালয়ের মন্ত্রীদের একান্ত সচিবের কাছে পাঠানো হয়েছে।
এছাড়া বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি, বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), আমার বাংলাদেশ (এবি) পার্টি, গণঅধিকার পরিষদ, জাতীয় প্রেস ক্লাব ও জাতীয় মহিলা সংস্থার দায়িত্বশীল ব্যক্তিদের কাছেও চিঠির অনুলিপি পাঠানো হয়েছে।
কে